question
যীশুই কি মশীহ?
যাঁর জন্য আমরা অপেক্ষা করছিলাম
আমরা প্রায়ই শুনি যে যীশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের উদ্ধার করেছেন, আর যে তাঁর ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়।
জীবন রক্ষা করাই হলো মশীহের ভূমিকা, যাঁর জন্য ইস্রায়েল দীর্ঘকাল অপেক্ষা করছিল।
কিন্তু যীশু কি সত্যিই সেই মশীহ? নাকি আমাদের আরও কারও জন্য অপেক্ষা করতে হবে?
সেই মনোনীত ব্যক্তি সম্পর্কে আমরা যা জানি তার বেশির ভাগই এসেছে একজন ভাববাদী যিশাইয়ের কাছ থেকে, যিনি যীশুর জন্মের প্রায় ৭০০ বছর আগে বেঁচে ছিলেন। চলুন একসঙ্গে তাঁর বইটি খুলে দেখি তিনি কী আশা করেছিলেন, তারপর যীশুর প্রত্যক্ষদর্শীদের নিজেদের কথা বলতে দিই।