church
কেন এত খ্রীষ্টীয় মণ্ডলী আছে?
পৃথিবীতে এত মণ্ডলী আছে, প্রত্যেকটির আলাদা আলাদা ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ও বিশ্বাস। আমরা কোনটিতে যোগ দেব?
ক্যাথলিক, অর্থোডক্স, ব্যাপ্টিস্ট, লুথারান, মেথডিস্ট, প্রেসবিটেরিয়ান… কয়েক ডজন প্রধান খ্রীষ্টীয় সম্প্রদায় রয়েছে, এবং অনেক মণ্ডলী প্রায়ই আচার-অনুষ্ঠান ও বিশ্বাসের পার্থক্যকে বড় করে দেখিয়ে অন্য মণ্ডলীগুলো থেকে নিজেদের দূরে রাখে।
খ্রীষ্টধর্মে বিভিন্ন মণ্ডলী থাকা কি ভালো, যাতে প্রত্যেকে তার জন্য সবচেয়ে উপযুক্ত মণ্ডলীতে যোগ দিতে পারে?
খ্রীষ্টানদের মধ্যে বিভাজন শুরু হয়েছিল অনেক আগে, প্রেরিত পৌলের সময়েই। করিন্থের মণ্ডলীকে তিনি এই কথা লিখেছিলেন।