যীশু কি মশীহ?
আমরা প্রায়ই যীশুর কথা শুনি, এবং শুনি যে তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করে আমাদের উদ্ধার করেছেন। আর যে কেউ তাঁকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পায়।
আমাদের জীবন রক্ষা করা — এটাই প্রত্যাশিত মশীহের ভূমিকা… কিন্তু যীশুই কি প্রকৃত মশীহ, নাকি আমাদের অন্য কারও জন্য অপেক্ষা করতে হবে?
সেই মনোনীত জন, যিনি আমাদের সবাইকে উদ্ধার করবেন, তাঁর সম্পর্কে বেশিরভাগ তথ্য আমরা পাই ভাববাদী যিশাইয়ের বই থেকে, যিনি আনুমানিক খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে জীবিত ছিলেন ও ভাববাণী বলেছিলেন। মোটামুটি তা ছিল যীশুর জন্মের ৭০০ বছর আগে।
1যিশয় কুলের মূলকাণ্ড থেকে একটি শাখা নির্গত হবে;তার মূল থেকে উৎপন্ন এক শাখায় ফল ধরবে।2সদাপ্রভুর আত্মা তাঁর উপরে অবস্থিতি করবেন,তা হল প্রজ্ঞা ও বুদ্ধির আত্মা,পরামর্শদানের ও পরাক্রমের আত্মা,জ্ঞানের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা3আর তিনি সদাপ্রভুর ভয়ে আনন্দিত হবেন।তিনি চোখের দৃষ্টি অনুযায়ী বিচার করবেন না,কিংবা কানে যা শোনেন, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন না;4কিন্তু ধার্মিকতায় তিনি নিঃস্ব ব্যক্তির বিচার করবেন,ন্যায়ের সঙ্গে তিনি পৃথিবীর দরিদ্রদের বিচার নিষ্পত্তি করবেন।তিনি তাঁর মুখের লাঠি দিয়ে পৃথিবীকে আঘাত করবেন;তাঁর ওষ্ঠাধরের শ্বাসে তিনি দুষ্টদের সংহার করবেন।5ধার্মিকতা হবে তাঁর কোমরবন্ধনীএবং বিশ্বস্ততা হবে তাঁর কোমরে জড়ানো পটুকা।( যিশাইয় 11:1-5 )
আমরা আশা করি মশীহ রাজা দায়ূদের বংশধর হবেন…
1“এই আমার দাস, যাঁকে আমি ধরে রাখি,আমার মনোনীত জন, যাঁর কারণে আমি আনন্দ পাই;আমি তাঁর উপরে আমার আত্মা স্থাপন করব,তিনি জাতিসমূহের জন্য ন্যায়বিচার নিয়ে আসবেন।2তিনি চিৎকার বা উচ্চশব্দ করবেন না,কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না।3তিনি দলিত নলখাগড়া ভেঙে ফেলবেন না,এবং ধূমায়িত সলতে নির্বাপিত করবেন না।বিশ্বস্ততায় তিনি ন্যায়বিচার আনয়ন করবেন;4তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না,যতক্ষণ না পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করেন।দ্বীপপুঞ্জ তাঁর বিধিবিধানে আস্থা রাখবে।”5সদাপ্রভু ঈশ্বর এই কথা বলেন,সেই সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন,যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই বিছিয়ে দিয়েছেন,যিনি তাঁর লোকেদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেনও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন:6“আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি;আমি তোমার হাত ধরে থাকব।আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকেপ্রজাদের জন্য এক চুক্তি এবংঅইহুদি জাতিদের জন্য এক জ্যোতিস্বরূপ করব,7যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়,কারাগার থেকে বন্দিদের মুক্ত করা হয়এবং যারা কারাকূপের অন্ধকারে বসে থাকে, তাদের মুক্ত করা হয়।( যিশাইয় 42:1-7 )
এখানে আমরা দেখি যে সেই “দাস” নম্র হবেন, প্রকাশ্যে তাঁর গলা উঁচু করবেন না, অন্ধদের চোখ খুলে দেবেন…
যিশাইয় তাঁর বইয়ে তাঁর সম্পর্কে আর কী বলেন? অন্য লোকেরা মশীহের সঙ্গে কেমন আচরণ করবে? তাঁর কী হয়েছিল, আর আমাদের জন্য তার অর্থ কী? এর উত্তর দিতে যিশাইয় ভবিষ্যতে এগিয়ে গিয়ে সরাসরি আমাদের সঙ্গে কথা বলেন, সেই মশীহের বিষয়ে, যাঁকে আমরা ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছি।
1আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে?সদাপ্রভুর শক্তি53:1 হিব্রু: বাহু কার কাছেই বা প্রকাশিত হয়েছে?2তিনি তাঁর সামনে কোমল চারার মতো,শুকনো মাটিতে উৎপন্ন মূলের মতো বেড়ে উঠলেন।আমাদের আকৃষ্ট করার মতো তাঁর কোনো সৌন্দর্য বা রূপ ছিল না,আমরা কামনা করতে পারি, তাঁর চেহারায় এমন কিছুই ছিল না।3তিনি অবজ্ঞাত, মানুষদের কাছে অগ্রাহ্য হলেন,তিনি দুঃখভোগকারী মানুষ ও কষ্টভোগকারীরূপে পরিচিত হলেন।মানুষ যা দেখে তাদের মুখ লুকায়,তার ন্যায় তিনি অবজ্ঞাত হলেন, আর আমরা তাঁর মর্যাদা তাঁকে দিইনি।4সত্যিই তিনি আমাদের দুর্বলতা সকল তুলে নিয়েছেনএবং আমাদের সকল দুঃখ বহন করেছেন,তবুও, আমরা মনে করলাম, ঈশ্বর তাঁকে শাস্তি দিয়েছেন,তিনি আহত ও নিপীড়িত হয়েছেন।5কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ,আমাদের অধর্ম সকলের জন্য চূর্ণ হয়েছেন;আমাদের শান্তিলাভের জন্য তাঁকে শাস্তি ভোগ করতে হল,আর তাঁর ক্ষতসকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম।6আমরা সবাই মেষদের মতো বিপথগামী হয়েছিলাম,প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম;আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধতাঁর উপরে অর্পণ করেছেন।7তিনি অত্যাচারিত হয়ে কষ্টভোগ স্বীকার করলেন,তবুও, তিনি তাঁর মুখ খোলেননি;যেমন ঘাতকের কাছে নিয়ে যাওয়া মেষশাবককে,ও লোমচ্ছেদকদের কাছে নিয়ে যাওয়া মেষ নীরব থাকে,তেমনই তিনি তাঁর মুখ খোলেননি।8অত্যাচার ও অন্যায় বিচার করে তাঁকে দূর করা হল।তাঁর বংশধরদের মধ্যে কে এরকম বিবেচনা করল,যে তিনি জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হলেন;কারণ আমার জাতির অধর্ম প্রযুক্তই তিনি যন্ত্রণাপ্রাপ্ত হয়েছিলেন।9তাঁকে দুষ্টজনেদের সঙ্গে সমাধি দেওয়া হল,মৃত্যুতে তিনি ধনী ব্যক্তির সঙ্গী হলেন,যদিও তিনি কোনও অপকর্ম করেননি,তাঁর মুখে ছলনার কথাও পাওয়া যায়নি।10তবুও, তাঁকে চূর্ণ করা সদাপ্রভুরই ইচ্ছা ছিল,তিনি তাঁকে যন্ত্রণাগ্রস্ত হতে দিলেন,আর যদিও তাঁর প্রাণ দোষার্থক-নৈবেদ্যরূপে উৎসর্গীকৃত হল,তিনি তাঁর বংশ দেখবেন এবং দীর্ঘায়ু হবেন,আর তাঁরই হাতে সদাপ্রভুর ইচ্ছা সফলকাম হবে।11তাঁর প্রাণের কষ্টভোগের পরিণামে,তিনি জীবনের জ্যোতি দেখবেন ও পরিতৃপ্ত হবেন;আমার ধার্মিক দাস তাঁর সম্পর্কিত জ্ঞানের দ্বারা অনেককে নির্দোষ গণ্য করবেন,কারণ তিনিই তাদের অপরাধসকল বহন করেছেন।12সেই কারণে আমি মহৎ ব্যক্তিদের মধ্যে তাঁকে একটি অংশ দেব,তিনি শক্তিশালী লোকেদের সঙ্গে লুট বিভাগ করবেন,কারণ তিনি মৃত্যুর জন্য নিজের প্রাণ ঢেলে দিয়েছেন,এবং অধর্মীদের সঙ্গে গণিত হয়েছেন।কারণ তিনি অনেকের পাপ বহন করেছেনএবং অধর্মীদের জন্য অনুরোধ করে চলেছেন।( যিশাইয় 53:1-12 )
আমরা দেখি, প্রত্যাখ্যাত ও অবজ্ঞাত মশীহ জবাই করা মেষশাবকের মতো আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেন। তিনি বংশধর ছাড়াই মারা গেলেন, তবুও তিনি “দীর্ঘায়ু হবেন” এবং “অনেক বংশধর দেখবেন”। এর সম্ভাব্য অর্থ হলো, মশীহ মৃত্যুর পরে পৃথিবীতে বা স্বর্গে পুনরুত্থিত হবেন এবং তাঁর দৈহিক বা আত্মিক সন্তান থাকবে।
এখন নিজের জন্য একটি অনুশীলন হিসেবে, এবং যীশুই প্রত্যাশিত মশীহ কি না তা স্থির করতে, যীশু খ্রীষ্ট সম্পর্কে মথি, মার্ক ও যোহনের সাক্ষ্য পড়ুন, যাঁরা সশরীরে তাঁদের জীবনের অনেকটা সময় যীশুর সঙ্গে একান্তে কাটিয়েছিলেন, আর পড়ুন চিকিৎসক লূকের সাক্ষ্য, যিনি নাসরতীয় যীশু খ্রীষ্টের জীবনের তথ্য অত্যন্ত যত্নের সঙ্গে সংগ্রহ করেছিলেন…
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত।
The Holy Bible, Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.